ছবির সব নেতাই শহীদ..
ছবিটি আল জাজিরার সাম্প্রতিক প্রকাশিত ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম "What Is Hidden Is Greater" থেকে নেওয়া। ছবিটিতে আল-কাসসাম ব্রিগেডের উচ্চপদস্থ সামরিক নেতাদের ভূগর্ভস্থ টানেলে একটি ব… See moreছবির সব নেতাই শহীদ..
ছবিটি আল জাজিরার সাম্প্রতিক প্রকাশিত ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম "What Is Hidden Is Greater" থেকে নেওয়া। ছবিটিতে আল-কাসসাম ব্রিগেডের উচ্চপদস্থ সামরিক নেতাদের ভূগর্ভস্থ টানেলে একটি বৈঠকে অংশ নিতে দেখা যায়। এখানেই তাঁরা ৭ অক্টোবরের 'তুফানুল আকসা' অপারেশনের পরিকল্পনা করেন।
ছবিতে যাঁরা আছেন:
• মুহাম্মদ দেইফ – চিফ অব স্টাফ
• মারওয়ান ঈসা – ডেপুটি চিফ অব স্টাফ
• রা'ইদ সা'দ – সামরিক উৎপাদন প্রধান
• আহমেদ আল-ঘান্দুর – উত্তর ব্রিগেডের কমান্ডার
• মুহাম্মদ শা'বানা – রাফাহ ব্রিগেডের কমান্ডার
• গাজী আবু তামা'আ – অস্ত্র ও কম্ব্যাট সার্ভিসের প্রধান
• হাকাম আল-ঈসা – প্রশিক্ষণ প্রধান
• মুহাম্মদ আওদা – গোয়েন্দা প্রধান
• বাসেম ঈসা – ২০২১ সাল পর্যন্ত গাজা ব্রিগেডের কমান্ডার
• ইজ্জ আল-দীন আল-হাদ্দাদ – গাজা ব্রিগেডের কমান্ডার
• রা'ইদ সাবিত – কর্মী ব্যবস্থাপনা প্রধান
• আয়মান নওফাল – মধ্য ব্রিগেডের কমান্ডার
• রাফে সালামা – খান ইউনিস ব্রিগেডের কমান্ডার
• মুহাম্মদ সিনওয়ার – অপারেশন প্রধান
#Palestine#gaza#hamas#assidqnews
📌 উচ্ছেদের মুখে ৪৭ ফিলিস্তিনি পরিবার।
➡️ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে রাস আল-আহমার এলাকাটি টানা ২৭ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এলাকাটির সঙ্গে আশপাশের যোগাযোগের সড়কগুলোও … See more📌 উচ্ছেদের মুখে ৪৭ ফিলিস্তিনি পরিবার।
➡️ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে রাস আল-আহমার এলাকাটি টানা ২৭ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এলাকাটির সঙ্গে আশপাশের যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দিয়ে সেখানকার ৪৭টি ফিলিস্তিনি পরিবারকে ২৪ ঘন্টার মধ্যে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।
➡️ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা 'আল-বায়দার এর প্রধান হাসান জানান,
দীর্ঘ সড়ক অবরোধের কারণে এই ফিলিস্তিনি পরিবারগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
➡️ উল্লেখ্য, গত তিন বছর ধরে এলাকাটিতে বিধিনিষেধ ক্রমাগত বাড়াতে থাকে ইসরায়েল। আর সম্প্রতি তা মারাত্মক রূপ নেয়। গত সেপ্টেম্বর ওই এলাকায় চলাচলের জন্য কেবল একটি পথ বাকি ছিল সেটিও পরিখা খনন করে বন্ধ করে দেয় তারা , ফলে সম্পূর্ণ অঞ্চলটিই অবরুদ্ধ হয়ে পড়ে।
➡️ ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ১৪ হাজার ৭৪২টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। এসব হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
## নিয়মিত আপডেট পেতে ফলো করে সাথে থাকুন।
#middleeast#assidqnews#news#Palestine
‼️ গত তিন বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ৬২ হাজারের বেশি হামলা করেছে ইসরায়েল
♦️ একটি ফিলিস্তিনি কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্… See more‼️ গত তিন বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ৬২ হাজারের বেশি হামলা করেছে ইসরায়েল
♦️ একটি ফিলিস্তিনি কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিক ও তাদের সম্পদের ওপর ৬২ হাজার ৯১৬টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ও দখলদারেরা।
♦️ এসব হামলায় ১ লাখ ৪৭ হাজারের বেশি গাছ উপড়ে ফেলা বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার মধ্যে লক্ষাধিকই জলপাই গাছ।
♦️ ফিলিস্তিনিদের জমি ও সম্পদে অগ্নিসংযোগের ১ হাজার ১৮২টি ঘটনা নথিভুক্ত করেছে কমিশনটি।
♦️ ইসরায়েলি কর্তৃপক্ষ ১ হাজার ৮১৪টি ধ্বংসাভিযান চালিয়েছে। এর ফলে ১ হাজার ৮৯৪টি বসতবাড়িসহ মোট ৫ হাজার ৫৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
♦️ প্রায় ৬৪ হাজার ২০০ দুনাম (প্রায় ৬৫ বর্গ কিলোমিটার) ফিলিস্তিনি জমি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ২১১টি নতুন বসতি স্থাপনের চেষ্টা চালানো হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
#MiddleEast#Palestine#assidqnews#news#Israel
📌 ৭ অক্টোবরের আগে ইসরায়েলকে রক্ষার বহু চেষ্টা করে ব্যর্থ হয় মিসর।
➡ ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে মিসর একাধিকবার ইসরায়েলকে সতর্ক করেছিল যে, হামাস বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ দাবী করেছে মার্… See more📌 ৭ অক্টোবরের আগে ইসরায়েলকে রক্ষার বহু চেষ্টা করে ব্যর্থ হয় মিসর।
➡ ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার আগে মিসর একাধিকবার ইসরায়েলকে সতর্ক করেছিল যে, হামাস বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ দাবী করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
➡️ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েক দিন আগে মিসরের গোয়েন্দা প্রধান সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। এর আগেও জুন ও সেপ্টেম্বর ২০২৩-এ মিসরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়।
মিসরীয় কর্মকর্তাদের দাবি, হামলার প্রায় ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত ইসরায়েলকে সতর্ক করা অব্যাহত ছিল।
তবে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়ে পাওয়া তথ্য তাকে যথাযথভাবে অবহিত করেননি।
➡️ ইসরায়েলপন্থী কোন কোন বিশ্লেষক মনে করেন, নেতানিয়াহু ইসরায়েলের উপর এই হামাসের আঘাত ইচ্ছাকৃত হতে দিয়েছেন, যেন সে বাহানায় তিনি গাযাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন।
তবে এতদিন পর্যন্ত এটাই সর্বজন স্বীকৃত যে, হামাসের এত বড় ও ব্যাপক অভিযানের কথা ইসরায়েলিরা ঘুর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি।
#MiddleEast#assidqnews#gaza#Palestine#Israel
📌 দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনি জমি ছিনিয়ে নিচ্ছে ইসরায়েল
➡️ দখলকৃত পশ্চিম তীরে জমির সীমানা নতুন করে নির্ধারণ করছে ইসরায়েলের বিশেষ দল 'ব্লু লাইন'।
এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমিকে ইসরায়েলি… See more📌 দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনি জমি ছিনিয়ে নিচ্ছে ইসরায়েল
➡️ দখলকৃত পশ্চিম তীরে জমির সীমানা নতুন করে নির্ধারণ করছে ইসরায়েলের বিশেষ দল 'ব্লু লাইন'।
এর মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমিকে ইসরায়েলি 'রাষ্ট্রীয় জমি' বা খাস জমি হিসেবে নতুন করে তালিকাভুক্ত করা হচ্ছে, যা পরবর্তীতে সেখানে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে ব্যবহার করা হতে পারে।
➡️ ইসরায়েলের দাবি, এই দলটির কাজ হলো ঐতিহাসিক মানচিত্রের ভুলগুলো সংশোধন করা।
তবে ফিলিস্তিনি কর্মকর্তা ও জাতিসংঘের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত ইসরায়েলি রাষ্ট্রীয় সম্পদের পরিমাণই বাড়ানো হচ্ছে এবং চলতি বছরে এসে এই জমি দখলের গতি আরও বেড়েছে।
➡️ বেশ কয়েকটি গ্রামের ফিলিস্তিনি বাসিন্দাদের অভিযোগ, ইসরায়েল তাদের জমি দখল করে নিচ্ছে এবং ঐতিহ্যবাহী জলপাই গাছগুলো উপড়ে ফেলছে।
পশ্চিম তীরের 'এরিয়া সি' অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ যত বাড়ছে, ফিলিস্তিনিদের নিজেদের জমিতে প্রবেশের অধিকার ততই সীমিত হয়ে পড়ছে।
সূত্র : আল জাজিরা
#Israel#Palestine#WestBank#AlJazeera#assidqnews
📌 ফিলিস্তিনিদের ৮৩.৭৭ একর কৃষিজমির গাছপালা উপড়ে ফেলার নির্দেশ দিল ইসরাইলি বাহিনী
➡️ দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জেনিন, রামাল্লা ও আল-বিরেহ এলাকায় কৃষিজমির গাছপালা সরাতে তিনটি সামরিক নির্দেশ জা… See more📌 ফিলিস্তিনিদের ৮৩.৭৭ একর কৃষিজমির গাছপালা উপড়ে ফেলার নির্দেশ দিল ইসরাইলি বাহিনী
➡️ দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জেনিন, রামাল্লা ও আল-বিরেহ এলাকায় কৃষিজমির গাছপালা সরাতে তিনটি সামরিক নির্দেশ জারি করেছে। নির্দেশের আওতায় জলপাইগাছসহ অন্যান্য গাছপালা উপড়ে ফেলা হবে।
➡️ কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, এতে জেনিন ও কাবাতিয়ায় ৭৫.৯৮ একর এবং বেইত রিমায় ৭.৭৯ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে।
➡️ জমি থেকে গাছপালা সরাতে ফিলিস্তিনিদের ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তা না করলে ইসরায়েলি বাহিনী নিজেই সরাসরি আক্রমণ করে সেগুলো ধ্বংস করে দিবে। আদেশ অনুযায়ী, কাজ শেষ হওয়ার পর জমির মালিকেরা আপিলের জন্য মাত্র সাত দিন সময় পাবেন।
➡️ কমিশনের আশঙ্কা, এত অল্প সময়ে গাছপালা রক্ষা বা আইনি পদক্ষেপ নেওয়া কৃষকদের জন্য কঠিন হবে। এই আদেশের কারণে ফিলিস্তিনি কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। একে তো ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, অন্যদিকে আইনি ব্যবস্থা নিয়ে জমি বাঁচানোর কোনো সময়ই তারা পাচ্ছেন না। এর মাধ্যমে মূলত ফিলিস্তিনিদের নিজেদের কৃষিজমি ব্যবহারের অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হচ্ছে।
সূত্র: কুদস নিউজ নেটওয়ার্ক
#MiddleEast#assidqnews#Palestine
‼️ হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী।
♦️ দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে … See more‼️ হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েলি বাহিনী।
♦️ দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মুসলিম মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
♦️ এদিকে ইহুদিদের উৎসব চলাকালীন 'নিরাপত্তার কারণ' দেখিয়ে মসজিদটি বন্ধ করার দাবি করেছে ইসরায়েল।
♦️ অন্যদিকে ইসরায়েলের এই পদক্ষেপকে 'পরিকল্পিত লঙ্ঘন' উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়।
পাশাপাশি একে ধর্মীয় স্বাধীনতার ওপর 'নির্লজ্জ আঘাত' বলে আখ্যা দেন মসজিদটির পরিচালক।
সূত্র : আনাদোলু এজেন্সি
#Palestine#Israel#Hebron#IbrahimiMosque#assidqnews
৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে নেতানিয়াহুকে তথ্য দেয় আমিরাত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রায় ১০ দিন আগেই সংগঠনটির সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প… See more৭ অক্টোবর হামাসের হামলার ব্যাপারে নেতানিয়াহুকে তথ্য দেয় আমিরাত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রায় ১০ দিন আগেই সংগঠনটির সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তথ্য দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শাইখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজ্জায় হামাসের তৎকালীন প্রধান ইয়াহইয়া সিনওয়ার ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য আমিরাতের প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর পর তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের প্রায় ১০ দিন আগে মুহাম্মাদ বিন জায়েদ নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের ফোনালাপ করেন। এ সময় তিনি সিনওয়ারের সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেন এবং তা ব্যাপক সংঘাতের জন্ম দিতে পারে বলে জানান।
হারেৎজ জানিয়েছে, এর আগে সিনওয়ার একজন ফাতাহ কর্মকর্তার মাধ্যমে বার্তা দিয়েছিলেন, আলোচনা এগিয়ে না নিলে তিনি ইসরাইলের জন্য একটি ‘বড় চমক’ প্রস্তুত করছেন। পরবর্তী এক বৈঠকেও তিনি আরও বড় ধরনের অভিযানের প্রস্তুতির কথা জানান।
এসব তথ্য পরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন জায়েদের কাছে পৌঁছায়। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে তিনি সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাতের প্রেসিডেন্ট একই তথ্য আমেরিকার তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসকেও জানিয়েছিলেন।
তবে নেতানিয়াহু আমিরাতের দেওয়া সতর্কতাকে গুরুত্ব দেননি। তিনি মুহাম্মাদ বিন জায়েদকে বলেন, গাজ্জার পরিস্থিতি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং হামাস কোনো পদক্ষেপ নিলে সেটির লক্ষ্য সম্ভবত পশ্চিম তীর হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরাইল প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।
আমিরাতের প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া এ তথ্য তৎকালীন শিন বেত প্রধান রোনেন বার কিংবা ইসরাইলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান হারজি হালেভির কাছেও পৌঁছানো হয়নি। দুজনই হারেৎজকে জানিয়েছেন, তারা এমন সতর্কবার্তার বিষয়ে অবগত ছিলেন না।
শিন বেতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমিরাতের প্রেসিডেন্টের কাছ থেকে এ তথ্য পাওয়ার বিষয়টি তারা জানতে পারলে সিনওয়ারকে ঘিরে আগে পাওয়া তথ্যগুলো আরও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হতো এবং সামগ্রিক গোয়েন্দা মূল্যায়নও ভিন্ন হতে পারত।
অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় পুরো প্রতিবেদন অস্বীকার করেছে। তাদের দাবি, সংশ্লিষ্ট সময়ে নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের এমন কোনো ফোনালাপ হয়নি এবং তিনি তার কাছ থেকে এ ধরনের কোনো সতর্কবার্তাও পাননি।
তবে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ৭ অক্টোবরের আগে নেতানিয়াহুকে সতর্ক করার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনটি সত্য। যদিও কীভাবে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত হয়েছেন, তা জানাননি বেনেট।
সূত্র : টাইমস অব ইসরাইল
#hamas#Palestine#Israel#assidqnews#news
📌 বৈধ কাগজ থাকা সত্ত্বেও বেলজিয়ামে প্রবেশে বাধা ফিলিস্তিনি শিক্ষার্থীদের।
➡️ গাজার ১৩ জন শিক্ষার্থীর বৈধ ভিসা ও স্কলারশিপ থাকা সত্ত্বেও বেলজিয়ামে তাদের প্রবেশ করতে দিচ্ছেনা দেশটির অভিবাসন মন্ত্রী অ্… See more📌 বৈধ কাগজ থাকা সত্ত্বেও বেলজিয়ামে প্রবেশে বাধা ফিলিস্তিনি শিক্ষার্থীদের।
➡️ গাজার ১৩ জন শিক্ষার্থীর বৈধ ভিসা ও স্কলারশিপ থাকা সত্ত্বেও বেলজিয়ামে তাদের প্রবেশ করতে দিচ্ছেনা দেশটির অভিবাসন মন্ত্রী অ্যানলিন ভ্যান বসুইট।
তার বক্তব্য, জুলুমের শিকার এই শিক্ষার্থীদের বেলজিয়ামে প্রবেশ করতে দিলে পরবর্তীতে তারা রাজনৈতিক আশ্রয় চাইতে পারে অথবা পরিবারের অন্যদেরও নিয়ে আসতে পারে। এতে অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের জন্যও এমন পথ খুলে যেতে পারে। যে কারণে বেলজিয়ামে বাড়তে পারে অভিবাসন সমস্যা।
তবে মন্ত্রীর এই কাজের কড়া সমালোচনা করেছে বেলজিয়ামের একটি সংস্থা। সংস্থাটি বলেছে, বৈধ কাগজপত্র ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ থাকায় দেশটিতে প্রবেশের পূর্ণ আইনি অধিকার গাজার শিক্ষার্থীদের রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
#Palestine#Belgium#gaza#assidqnews#news
Log In to leave a comment.