📌 জর্ডানে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে উন্মুক্ত চিঠি।
➡️ জর্ডানের শত শত রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিক একটি উন্মুক্ত চিঠিতে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
… See more📌 জর্ডানে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে উন্মুক্ত চিঠি।
➡️ জর্ডানের শত শত রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিক একটি উন্মুক্ত চিঠিতে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
➡️ চিঠিতে বলা হয়েছে, জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতি দেশের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে এবং এমন এক যুদ্ধে দেশটিকে জড়িয়ে ফেলছে, যার অংশ হতে জর্ডান চায় না।
মতপ্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণের জন্য পরিচিত জর্ডানে এ ধরনের প্রকাশ্য উদ্যোগ খুবই বিরল।
অনেক স্থানীয় গণমাধ্যম চিঠিটি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং আয়োজকদের দাবি, স্বাক্ষরকারীদের কারাবন্দি হওয়ার আশঙ্কাও রয়েছে।
➡️ এদিকে, জর্ডানে মোতায়েন থাকা প্রায় ৪,০০০ মার্কিন সেনাকে লক্ষ্য করে ইরানের হামলার কারণে জনমনে উদ্বেগ বেড়েছে। প্রায়ই সাইরেন বাজছে, আর প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করছে।
➡️ চলতি সপ্তাহে জর্ডানের পার্লামেন্টে এক আইনপ্রণেতা জর্ডানের মাটিতে নিহত মার্কিন সেনাদের প্রতি সমবেদনা জানানোর প্রস্তাব দিলে অন্য সদস্যরা তার তীব্র বিরোধিতা করেন।
➡️ আরেক আইনপ্রণেতা মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে "শিশু, নারী ও বয়স্ক মানুষকে হত্যা করার" অভিযোগ তোলেন।
তবে এসব সমালোচনা সত্ত্বেও, জর্ডান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বজায় রেখেছে। এর একটি বড় কারণ হলো গত বছর ওয়াশিংটন জর্ডানকে প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে।
➡️ একই সময়ে চলমান আঞ্চলিক সংঘাতের কারণে জর্ডানের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন থেকে আসা দেশের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: The New York Times
#Jordan#USA#MiddleEast#assidqnews#Politics
📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে ব… See more📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ করেছে।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় টানা ১৩ রাতের হামলা আপাতত থেমেছে।
➡️ ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে যুদ্ধের পরিধি ভৌগোলিকভাবে আরও বড় হবে।
➡️ ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংঘাতের বিস্তার ইতোমধ্যেই বাব আল-মান্দাব প্রণালী পর্যন্ত পৌঁছেছে।
➡️ এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
#Iran#USA#Israel#MiddleEast#AsSidqNews
‼️ ইসরায়েলি বিমান হামলায় নকশ-ই জাহান স্কয়ারসহ ইরানের অন্তত ১১টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
♦️ গত ৭ ও ৯ মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত ক… See more‼️ ইসরায়েলি বিমান হামলায় নকশ-ই জাহান স্কয়ারসহ ইরানের অন্তত ১১টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
♦️ গত ৭ ও ৯ মার্চ চালানো এসব হামলায় ক্ষতিগ্রস্ত ৭টি স্থাপনার বিষয়টি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নিশ্চিত করেছে ইউনেস্কো। এর মধ্যে দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, চারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ এবং একটি ধর্মীয় স্থাপনা রয়েছে।
♦️ পরিস্থিতি মূল্যায়নে ইরানে এখনও কোনো পর্যবেক্ষক দল পাঠাতে পারেনি সংস্থাটি।
♦️ ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে তেহরানের গোলিস্তান প্রাসাদ ও গ্র্যান্ড বাজার, ইসফাহানের নকশ-ই জাহান স্কয়ারের চারটি স্মৃতিস্তম্ভ, চেহেল সোতুন কমপ্লেক্স, ইসফাহানের জামে মসজিদ এবং ইউনেস্কো তালিকাভুক্ত ট্রান্স-ইরানিয়ান রেলওয়ের আন্দিমেশক রেলওয়ে স্টেশন উল্লেখযোগ্য।
সূত্র : রয়টার্স ও ইউনেস্কো
#Iran#Israel#UNESCO#Heritage#MiddleEast
‼️ নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি 'বোঝা ও হুমকি'—মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
♦️ ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের ওপর তীব্র আন্তর্জাতিক… See more‼️ নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি 'বোঝা ও হুমকি'—মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
♦️ ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের ওপর তীব্র আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
♦️ ফিদান বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সত্ত্বেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি 'টিকে থাকতে পারে'। কারণ উভয় পক্ষই আন্তরিকভাবে উত্তেজনা কমাতে আগ্রহী।
♦️ আঞ্চলিক সংঘাতগুলো বোঝার ক্ষেত্রে তুরস্কই 'সবচেয়ে সুবিধাজনক অবস্থানে' রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : আনাদোলু এজেন্সি
#Turkiye#HakanFidan#MiddleEast#Geopolitics#Assidqnews
Log In to leave a comment.