Avatar মোঃ আব্দুর রাকিব

গতরাত একজন ক্রিকেটার পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছে। শুনলাম তাকে মারধর করা হয়েছে। গুম করার চেষ্টা না-কি ছিল। পরিচয় দেওয়ার পরেও নাকি তার প্রতি সদয় ছিল না ওসি ও তার লোক।

ঘটে যাওয়া এই ঘটনার প্রেক্ষিতে সকল পেশাদার ক্রিকেটাররা ওই নির্যাতিত ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে। শুধু ক্রিকেটাররাই নন; অনেক অনলাইন অ্যাক্টিভিস্টরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও, একজন মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানোটা খুব স্বাভাবিক।
.
সকল ক্রিকেটার তাদের ফেসবুক একাউন্টে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোস্ট করেছেন। সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। তাদেরর মধ্যে ছিলেন তাসকিন আহমেদ একজন। উনি প্রথমে ওনার পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানানোর সাথে এটা উল্লেখ করেছেন—

"একজন ক্রিকেটার যদি নিজ দেশে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যায়।"

উনার এই লাইনটা ভালো ছিল। কিন্তু, কিছুক্ষণ পরে তিনি পোস্ট এডিট করে এই অংশটুকু মুছে ফেলেছেন।

কেন?

কী কারণে?

তারমানে প্রতিবাদ, আপত্তি ও নিন্দা শুধু দেশের সুপরিচিত ব্যক্তি ও সেলিব্রেটিদের জন্য? সাধারণ জনগনের হয়ে কথা বলা অন্যায়?

এইটা শিউর, তাসকিন এটা নিজে থেকে এডিট করে নাই। তাকে এডিট করানো হয়েছে। ইডিট করানোর উদ্দেশ্য পরিষ্কার।

যতোই বলেন, দেশ নিরাপদ, জনগণ নিরাপদ, এগুলো বকওয়াস। দেশের জনগণ একটুও নিরাপধ নয়। আর বাক স্বাধীনতা? এটা এখনও ফিরে আসে নি। হাসিনার আমলে যেমন বাক স্বাধীনতা ছিল না, এখনও নেই। যদি থাকতো, তাহলে তাসকিনকে এটা ইডিট করতে হত না।

যাইহোক, আপনি-আমি হচ্ছি এই দেশের ভাড়াটিয়া। সাধারণ মানুষের দু আনা-র দামও নাই এ দেশে। আপনার হয়ে কেউ কখনও কথা বলবে না। কেউ যদি মানবিক দৃষ্টি থেকে বলতেও চায়, তাকেও বলতে দেওয়া হবে না।

বাঙ্গু দেশ, বাঙ্গু আইন, বাঙ্গু গণতন্ত্র।

© মাহমুদ বিন নূর

Post Image Jun 14, 2026, 12:38 am · 58 Views · Public
Like (0) - Comment - Share - Translate to English - More
Ad

Leave a Comment

Login to leave a comment.

Ad

Comments

Total Comments: 0

No comments yet.