#BREAKING
1/ আজ রাতে ইরানের ওপর অন্তত ১০০ টি হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
2/ ইরান যদি এই হামলার প্রতিশোধ নেয়, তবে ইরানের ওপর আরও অনেক কঠিন মাত্রার হামলা চালানোর হুমকি দিলেন ট্রাম্প।
3/ মার্কিনি হামল… See more#BREAKING
1/ আজ রাতে ইরানের ওপর অন্তত ১০০ টি হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
2/ ইরান যদি এই হামলার প্রতিশোধ নেয়, তবে ইরানের ওপর আরও অনেক কঠিন মাত্রার হামলা চালানোর হুমকি দিলেন ট্রাম্প।
3/ মার্কিনি হামলার জবাব দেয়ার ঘোষণা দিলেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র।
4/ ইরানের কেশম দ্বীপে মাছের খাবার তৈরির কারখানায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
সোর্স: তাসনিম নিউজ এজেন্সি
5/ গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইলেকট্রনিক যুদ্ধে বিশেষায়িত তিনটি ইসরায়েলি বিমান বর্তমানে আকাশে উড়ছে।
6/ ইরানের সিরিক দ্বীপে একটি বন্দরের টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
#assidqnews#news#usa#iran
#BREAKING
1 /সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের সতর্ক করে একটি সতর্কবার্তা জারি করেছে।
2/ ইরানে হামলাকারী যুদ্ধবিমানগুলোতে জ্বালানি ভরার জন্য মার্কিন জ্বালানি বিমানগুলো কাতার ও সংযুক্ত আ… See more#BREAKING
1 /সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের সতর্ক করে একটি সতর্কবার্তা জারি করেছে।
2/ ইরানে হামলাকারী যুদ্ধবিমানগুলোতে জ্বালানি ভরার জন্য মার্কিন জ্বালানি বিমানগুলো কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে উড়াল দিয়েছে।
3/ হামলার আগে মার্কিন MQ-4C গোয়েন্দা বিমানটি ইরানের উপকূল বরাবর গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।
মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানগুলোও সক্রিয় ছিল,
যেগুলো কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত হচ্ছিল।
4/ #BREAKING ইরানের চাবাহার ও কেরমানে নতুন করে আরও ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
5/ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন নজরদারি ও আকাশে জ্বালানি ভরার বিমানগুলো উড়ছে।
পারস্য উপসাগরের কাছে মার্কিন KC-135, KC-46A, ও P-8A বিমানগুলো চলাচল করছে এখন।
6/ #BREAKING ইরানের বন্দর আব্বাসে নতুন করে আবারও হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।
#iran#usa#assidqnews#news
# বিধি তুমি বলে দাও, আমি কার? চীন নাকি যুক্তরাষ্ট্রের?
# কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ক্ষেত্রে চীন অথবা যুক্তরাষ্ট্র যেকোনো একটি পক্ষকে বেছে নেয়ার জন্য ৩৫টি দেশকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্… See more# বিধি তুমি বলে দাও, আমি কার? চীন নাকি যুক্তরাষ্ট্রের?
# কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ক্ষেত্রে চীন অথবা যুক্তরাষ্ট্র যেকোনো একটি পক্ষকে বেছে নেয়ার জন্য ৩৫টি দেশকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
# দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্র কড়া ভাষায় জানিয়েছে, যারা চীনের এআই জোটে যোগ দেবে, তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রযুক্তি জোট Pax Silica-তে থাকতে পারবে না। অর্থাৎ একই সঙ্গে দুই জোটে থাকা যাবে না।
# এর মাধ্যমে দেশগুলোকে চীনের জোট থেকে দূরে রেখে গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে চীনের আধিপত্য ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র।
সূত্র: Reuters
#ai#usa#china#assidqnews#news
📌 জর্ডানে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে উন্মুক্ত চিঠি।
➡️ জর্ডানের শত শত রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিক একটি উন্মুক্ত চিঠিতে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
… See more📌 জর্ডানে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে উন্মুক্ত চিঠি।
➡️ জর্ডানের শত শত রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিক একটি উন্মুক্ত চিঠিতে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
➡️ চিঠিতে বলা হয়েছে, জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতি দেশের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে এবং এমন এক যুদ্ধে দেশটিকে জড়িয়ে ফেলছে, যার অংশ হতে জর্ডান চায় না।
মতপ্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণের জন্য পরিচিত জর্ডানে এ ধরনের প্রকাশ্য উদ্যোগ খুবই বিরল।
অনেক স্থানীয় গণমাধ্যম চিঠিটি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং আয়োজকদের দাবি, স্বাক্ষরকারীদের কারাবন্দি হওয়ার আশঙ্কাও রয়েছে।
➡️ এদিকে, জর্ডানে মোতায়েন থাকা প্রায় ৪,০০০ মার্কিন সেনাকে লক্ষ্য করে ইরানের হামলার কারণে জনমনে উদ্বেগ বেড়েছে। প্রায়ই সাইরেন বাজছে, আর প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করছে।
➡️ চলতি সপ্তাহে জর্ডানের পার্লামেন্টে এক আইনপ্রণেতা জর্ডানের মাটিতে নিহত মার্কিন সেনাদের প্রতি সমবেদনা জানানোর প্রস্তাব দিলে অন্য সদস্যরা তার তীব্র বিরোধিতা করেন।
➡️ আরেক আইনপ্রণেতা মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে "শিশু, নারী ও বয়স্ক মানুষকে হত্যা করার" অভিযোগ তোলেন।
তবে এসব সমালোচনা সত্ত্বেও, জর্ডান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বজায় রেখেছে। এর একটি বড় কারণ হলো গত বছর ওয়াশিংটন জর্ডানকে প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে।
➡️ একই সময়ে চলমান আঞ্চলিক সংঘাতের কারণে জর্ডানের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটন থেকে আসা দেশের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: The New York Times
#Jordan#USA#MiddleEast#assidqnews#Politics
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত ব্যাপকভাবে কমেছে।
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগে থাকা গুরুত্বপূর্ণ নির্ভুল-নির্দেশিত অস্ত্রের মোট মজুতের প্রায় এক-তৃতীয়া… See moreইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত ব্যাপকভাবে কমেছে।
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগে থাকা গুরুত্বপূর্ণ নির্ভুল-নির্দেশিত অস্ত্রের মোট মজুতের প্রায় এক-তৃতীয়াংশ ব্যবহার করে ফেলেছে।
➡️ সবচেয়ে বেশি চাপ পড়েছে আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরগুলোর ওপর।
আনুমানিক ৩৬০টি THAAD ইন্টারসেপ্টরের মধ্যে ১৯০–২৯০টি, অর্থাৎ সর্বোচ্চ প্রায় ৮০ শতাংশ ব্যবহার হয়ে গেছে।
➡️ SM-3 ইন্টারসেপ্টরের ক্ষেত্রেও অর্ধেকের বেশি মজুত ব্যবহৃত হয়েছে।
মোট প্রায় ৪১০টির মধ্যে ১৩০–২৫০টি ইতোমধ্যে খরচ হয়েছে বলে হিসাব করা হয়েছে।
➡️ প্যাট্রিওট ইন্টারসেপ্টরের মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে।
যুদ্ধের আগে থাকা প্রায় ২,৩৩০টির মধ্যে ১,০৬০–১,৪৩০টি, অর্থাৎ সর্বোচ্চ প্রায় ৬১ শতাংশ ব্যবহার করা হয়েছে।
➡️ শুধু প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নয়, যুক্তরাষ্ট্রের দূরপাল্লার হামলা চালানোর অস্ত্রের মজুতও বড় আকারে কমেছে।
এর মধ্যে ১,০০০টির বেশি টোমাহক এবং ১,১০০টির বেশি JASSM ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
➡️ তুলনামূলকভাবে কম মজুত থাকা PrSM ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো স্টকই ব্যবহার করা হয়েছে।
যুদ্ধের আগে থাকা আনুমানিক ৯০টির মধ্যে ৪০–৭০টি ইতোমধ্যে নিক্ষেপ করা হয়েছে।
➡️ এসব ব্যবহারের ফলে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ও দূরপাল্লার নির্ভুল-নির্দেশিত অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মজুত পুনরায় পূরণ করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সূত্র: ABC News ও Center for Strategic and International Studies (CSIS)
#USA#IranWar#Missiles#MilitaryStockpile#AsSidqNews
📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে ব… See more📌 যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
➡️ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বোমা হামলা স্থগিত রাখার পর তেহরানও পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ করেছে।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় টানা ১৩ রাতের হামলা আপাতত থেমেছে।
➡️ ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে যুদ্ধের পরিধি ভৌগোলিকভাবে আরও বড় হবে।
➡️ ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংঘাতের বিস্তার ইতোমধ্যেই বাব আল-মান্দাব প্রণালী পর্যন্ত পৌঁছেছে।
➡️ এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
#Iran#USA#Israel#MiddleEast#AsSidqNews
হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি।
ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী এবং দুই দেশের নিজ নিজ আঞ্চলিক জলসীমা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
গণমাধ্য… See moreহরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি।
ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী এবং দুই দেশের নিজ নিজ আঞ্চলিক জলসীমা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।
গণমাধ্যমটি জানায় আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও কিছু সময় প্রয়োজন।
এদিকে, চলমান কূটনৈতিক প্রচেষ্টায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য যুক্তরাষ্ট্র তার সামরিক হামলা সাময়িকভাবে বিরতি দিয়েছে।
আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালী ও সংশ্লিষ্ট আঞ্চলিক জলসীমায় চলাচল পুনরায় স্বাভাবিক করা এবং চলমান উত্তেজনা কমানোর পথ তৈরি করা।
সূত্র: CBS News
#Iran#Oman#USA#StraitOfHormuz#AsSidqNews
‼️ হরমুজ প্রণালীতে টোল আদায় থেকে ইরানকে বিরত রাখতে জোরকদম চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওমান
♦️ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে ইরানকে সরাতে খোদ ইরানেরই বিলিয়ন বি… See more‼️ হরমুজ প্রণালীতে টোল আদায় থেকে ইরানকে বিরত রাখতে জোরকদম চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওমান
♦️ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে ইরানকে সরাতে খোদ ইরানেরই বিলিয়ন বিলিয়ন ডলারের আটকে থাকা তহবিল ছাড়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ওমান।
তবে ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে জানিয়েছে যে, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং অননুমোদিত রুট ব্যবহারকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
♦️ টোল আদায় করে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তেহরান, যার তীব্র বিরোধিতা করছে ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো।
এর বিকল্প হিসেবে সামুদ্রিক সেবার ব্যয় মেটাতে ওমান একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক তহবিলের প্রস্তাব দিলেও, সরাসরি নিজেদের হাতে ফি না আসায় ইরান তা-ও নাকচ করে দিয়েছে।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল
#Iran#USA#StraitOfHormuz
Log In to leave a comment.