জুমুআ'র খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি!
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে এ ঘটনা ঘটে। জুমুআ'র খুতবায় গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন… See moreজুমুআ'র খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি!
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদে এ ঘটনা ঘটে। জুমুআ'র খুতবায় গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্যের জেরে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
#assidqnews#bangladesh
অপ্রতিম হ'ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে জেলা… See moreঅপ্রতিম হ'ত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ডের চার দিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির নেতারা ও শিক্ষার্থীরা। এতে অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
#assidqnews#news#bangladesh
হলিক্রস কলেজে বিবাহিত ছাত্রীদের ভর্তি নেওয়া হয় না। যদি কোনো ছাত্রীর বিয়ে হয়ে যায়, তবে তাকেও বহিষ্কারের কথা বলা হয়েছে। সাপ্তাহ খানেক আগেও বেশ মোটাসোটা হু'মকি দেওয়া হয়েছে—ছাত্রীদের বিবাহ না বসতে! বিয়ে হ… See moreহলিক্রস কলেজে বিবাহিত ছাত্রীদের ভর্তি নেওয়া হয় না। যদি কোনো ছাত্রীর বিয়ে হয়ে যায়, তবে তাকেও বহিষ্কারের কথা বলা হয়েছে। সাপ্তাহ খানেক আগেও বেশ মোটাসোটা হু'মকি দেওয়া হয়েছে—ছাত্রীদের বিবাহ না বসতে! বিয়ে হওয়া মাত্রই বের করে দেওয়া হবে।
হলিক্রস কলেজের ভিন্নতার কারণ হলো, এটি খুব সম্ভবত খ্রিস্টান সন্ন্যাসী সংগঠন থেকে পরিচালিত হয়। যেহেতু তারা সিস্টারদের বিয়ে থেকে মুক্ত রাখার বিশ্বাস লালন করে, এজন্যই হয়তো আমাদের মেয়েদের বিয়ের ক্ষেত্রেও কড়াকড়ি করে। যাদের কলেজ, তাদের নিয়মে হওয়াই বাঞ্ছনীয়। এটা নিয়ে কথা নাই।
কথা হলো—হলিক্রস কলেজ নারীদের প্রতিষ্ঠান। সেখানে অনিমেষ সাহার মতো লু'চুরা কি করে? বিয়ে বসলে প্রবলেম, স্যারদের দ্বারা প্রেগন্যান্ট হলে সমস্যা হয় না?
ভিক্টিম ছাত্রীর অপারগ হয়ে শেষ পর্যন্ত এগুলো প্রকাশ করেছে। তার দাবি মতে, অনিমেষ সাহার দ্বারা আরো ছাত্রীদের ক্ষতি হয়েছে/হচ্ছে! প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শুধু বিয়ে বসলে মাথা গরম করে, এগুলো নিয়ে পদক্ষেপ নেয় না কেনো? ভিক্টিম চেপে গেলে কেউ হয়তো কল্পনাও করত না।
Mustafiz Gazi
#bangladesh
Thank you to our friends from Nigeria 🇳🇬 , Bangladesh 🇧🇩 , and Maldives 🇲🇻 !
A big thank you to everyone for being with us through search traffic in August.
#OurSocial#CommunityLove#Nigeria#Ba… See moreThank you to our friends from Nigeria 🇳🇬 , Bangladesh 🇧🇩 , and Maldives 🇲🇻 !
A big thank you to everyone for being with us through search traffic in August.
#OurSocial#CommunityLove#Nigeria#Bangladesh#Maldives
#আলিয়া মাদরাসার দাখিল ও আলিম স্তরের ছাত্রীদের ফুটবল টিম গঠনের নির্দেশ
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সকল আলিয়া মাদরাসায় ৪টি করে ফুটবল টিম গঠনের নির্দেশ দিয়েছে ব… See more#আলিয়া মাদরাসার দাখিল ও আলিম স্তরের ছাত্রীদের ফুটবল টিম গঠনের নির্দেশ
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সকল আলিয়া মাদরাসায় ৪টি করে ফুটবল টিম গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
সম্প্রতি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে:
দাখিল (৬ষ্ঠ - ১০ম শ্রেণি): ১টি ছাত্র ও ১টি ছাত্রী ফুটবল দল
আলিম (১ম ও ২য় বর্ষ): ১টি ছাত্র ও ১টি ছাত্রী ফুটবল দল
গঠন করতে হবে। আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সকল প্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন সম্পন্ন করে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের এই নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আপনার মতামত কী? কমেন্টে জানান!
#AsSidqNews#MadrashaEducationBoard#FootballTournament2026#Bangladesh#NewsUpdate
🇧🇩🇹🇷 বাংলাদেশ সেনাপ্রধানের MKE সফর: প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সফরসঙ্গী প্রতিনিধিদল তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান MKE-এর গাজ… See more🇧🇩🇹🇷 বাংলাদেশ সেনাপ্রধানের MKE সফর: প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সফরসঙ্গী প্রতিনিধিদল তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান MKE-এর গাজি ফায়ারিং ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
সফরকালে প্রতিনিধিদল কারখানার উৎপাদন কার্যক্রম, প্রতিরক্ষা সরঞ্জাম ও গোলাবারুদ তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন। MKE-এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেশ বাংলাদেশ প্রতিনিধিদলকে প্রতিষ্ঠানটির সক্ষমতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ব্রিফ করেন।
বৈঠকে গোলাবারুদ সরবরাহ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনা ‘Forces Goal 2030’-এর আওতায় তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি MKE BORAN 105 মিমি এয়ারবর্ন লাইট হাউইটজার যুক্ত হয়েছে।
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বর্তমানে শুধু সরঞ্জাম ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতার দিকেও এগোচ্ছে।
#assidqnews#news#bangladesh#Turkey
Log In to leave a comment.