📌 মার্কিন বাহিনীর সাথে পালানো আফগানদের তালেবানের হাতে তুলে দিবে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে পালানো ১৫০ জনেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে ফেরত … See more📌 মার্কিন বাহিনীর সাথে পালানো আফগানদের তালেবানের হাতে তুলে দিবে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে পালানো ১৫০ জনেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তাঁদের অনেকেই অতীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহযোগিতা করেছেন কিংবা মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্য।
এদিকে এখন তাঁদের আফগানিস্তানে ফেরত পাঠানো হলে তালেবান সরকারের শাস্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেরত পাঠানোর তালিকায় অন্তত একজন সমকামী ব্যক্তিও রয়েছেন, যিনি আফগানিস্তানে ফিরে গেলে তালেবানের হাতে মৃত্যুদণ্ডের আশঙ্কা করছেন। আগামী ২ নভেম্বর থেকে তাঁদের পাকিস্তানে পাঠানোর ফ্লাইট শুরু হতে পারে। পরে পাকিস্তান কর্তৃপক্ষ তাঁদের আফগানিস্তানে ফেরত পাঠাবে। ফলে যুক্তরাষ্ট্রের আশ্রয়ে আফগানিস্তান ছাড়ার পর আবারও তালেবান শাসনের মুখে পড়তে যাচ্ছেন এসব মানুষ।
#Asia#Taliban#Afghanistan#America#assidqnews
ইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনে… See moreইরানের প্রতি আফগানদের সমর্থনের প্রশংসা, পাকিস্তানের বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত চলাকালে ইরানের প্রতি আফগানিস্তানের সমর্থনের প্রশংসা করেছেন দেশটির সংসদের অর্থনৈতিক কমিশনের প্রধান মোহসেন জাঙ্গানেহ। একই সঙ্গে সংকটের সময় পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে দেশটির বিরুদ্ধে ‘দ্বিচারিতার’ অভিযোগ তুলেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাঙ্গানেহ দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তানের সংসদীয় স্পিকারের নামে প্রকাশিত একটি পোস্ট মূলত আমেরিকানরা লিখেছিলেন। ইরানি এই আইনপ্রণেতার দাবি, পোস্টটি তৈরির পেছনে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের ভূমিকা ছিল।
পাকিস্তানের কথিত এই আচরণকে ‘দ্বিচারিতা’ আখ্যা দিয়ে জাঙ্গানেহ ইরানের প্রতি আফগান জনগণের বন্ধুত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাঙ্গানেহর বক্তব্যে ইরান-আমেরিকার সংঘাতকে ঘিরে আঞ্চলিক দেশগুলোর ভিন্ন রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।
সূত্র : আরিয়ানা নিউজ
#assidqnews#news#iran#Pakistan#Afghanistan
Log In to leave a comment.